ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে চলমান ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) সংস্থা এ তথ্য জানিয়েছে।
আফ্রিকা সিডিসির তথ্য অনুযায়ী, মে মাসে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ছয় হাজার ২০৬ জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কমপক্ষে তিন হাজার নয়জনের মৃত্যু হয়েছে।
আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যাঁ কাসেয়া বলেছেন, গত ১৫ মে যখন প্রাদুর্ভাব ঘোষণা করা হয়, তখন এটি একটি প্রদেশ ও দু‘টি স্বাস্থ্য অঞ্চলে সীমাবদ্ধ ছিল। কিন্তু তারপর থেকে এটি ছয়টি প্রদেশের ৬০টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক হাজার ৪০৯ জন সুস্থ হয়েছেন এবং ৮৩০ রোগী এখনো চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



