কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৩

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (৪ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

নয়া দিগন্ত অনলাইন
কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে
কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে |সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (৪ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার কঙ্গোতে নতুন করে ৪০ জনেরও বেশি সংক্রমিত হওয়ায় ইবোলা আক্রান্তের সংখ্যা এক হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

এ প্রাদুর্ভাবটি ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশের ৩৪টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ১১ হাজার জনেরও বেশি মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই ভাইরাসে আক্রান্ত ২১৩ জন সুস্থ হয়েছেন এবং ৬২৮ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে, কঙ্গোতে ঘোষিত মৃত্যুর সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রাদুর্ভাব ঘোষণার আগের মৃত্যুর ঘটনাগুলো এখনো তদন্তাধীন রয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি