কিরগিজস্তানে সম্মেলনে পুতিনের সাথে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট

ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কাজেম জালালির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বুধবার জানায়, পেজেশকিয়ান ‘কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। সেখানে পুতিনের সাথে তার ষষ্ঠ বৈঠক হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বাঁয়ে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বাঁয়ে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী সপ্তাহে কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দেয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কাজেম জালালির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বুধবার জানায়, পেজেশকিয়ান ‘কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। সেখানে পুতিনের সাথে তার ষষ্ঠ বৈঠক হবে।’

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আগামী মঙ্গলবার বিশকেকে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। দুই নেতার নির্ধারিত এ বৈঠক এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে। বাসস