কিউবার ৯ ক্যানো খেলোয়াড়ের দলত্যাগ

খেলোয়াড়রা ৯ জুলাই শুরু হয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) শেষ হওয়া মন্ট্রিয়লে অনুষ্ঠিত তৃতীয় ক্যানো স্প্রিন্ট ও প্যারাক্যানো বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
কিউবার নয়জন ক্যানো খেলোয়াড় দলত্যাগ করেছেন
কিউবার নয়জন ক্যানো খেলোয়াড় দলত্যাগ করেছেন |সংগৃহীত

প্রতিযোগিতায় অংশ নিতে কানাডা সফরে গিয়ে কিউবার ১২ সদস্যের ক্যানো (এক প্রকার হালকা ও সরু নৌকা) দলের নয়জন খেলোয়াড় দলত্যাগ করেছেন।

বিষয়টির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র বৃহস্পতিবার (১৬ জুলাই) এএফপিকে এ তথ্য জানিয়েছে।

খেলোয়াড়রা ৯ জুলাই শুরু হয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) শেষ হওয়া মন্ট্রিয়লে অনুষ্ঠিত তৃতীয় ক্যানো স্প্রিন্ট ও প্যারাক্যানো বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।

হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ ঘটনায় কিউবার জাতীয় ক্রীড়া ইনস্টিটিউট (ইন্ডার) কিংবা দেশটির ক্যানো ফেডারেশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগে কিউবার কমিউনিস্ট শাসিত দ্বীপ রাষ্ট্রটি ছেড়ে যাওয়ার ঘটনা দেশটির খেলোয়াড়দের ক্ষেত্রে নতুন নয়।

২০২১ সালের অক্টোবর মাসে কিউবার অনূর্ধ্ব-২৩ বেসবল দল একটি টুর্নামেন্টে অংশ নিতে মেক্সিকো গিয়েছিল। সেইবার দলের প্রায় অর্ধেক খেলোয়াড়ই দেশে ফিরে আসেননি।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি অবরোধ আরোপ করার পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

দেশজুড়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির তীব্র সঙ্কটও চলছে। বাসস