শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৩.১১ পয়েন্ট

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৩ দশমিক ১১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৬০ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক তিন দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৫ দশমিক ৪৯ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক চার দশমিক ৭০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৫ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ |সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসাথে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসইতে বুধবার (২ সেপ্টেম্বর) ৩৮৮টি কোম্পানির ২৫ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ২৬৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩১ কোটি সাত লাখ ৩৯ হাজার ৪৭৪ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৯টির শেয়ারদর বেড়েছে, ৯২টির কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৩ দশমিক ১১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৬০ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক তিন দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৫ দশমিক ৪৯ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক চার দশমিক ৭০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৫ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো মার্কেন্টাইল ব্যাংক, সায়হাম কটন, এআইএনএনআইএনসি, সায়হাম নিটিং, শাইনপুকুর সিরামিকস, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, একমি ল্যাবরেটরিজ, আরএকে সিরামিকস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং প্রাইম ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষ ১০-এ ছিল এআইএনএফ ফার্স্ট ইকোনমিক মিউচুয়াল ফান্ড, সায়হাম কটন, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম নিটিং, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এনএফএস এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স।

অন্যদিকে, দর কমার শীর্ষ ১০ কোম্পানি ছিল ফাস্ট ফাইন্যান্স, এপেক্স স্পিনিং, বৌফিকা ফুডস, ডেল্টা লাইফ, শরিয়াহ লাইফ, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, সিভিও পেট্রোকেমিক্যাল, আরামিট সিমেন্ট, শাইনপুকুর সিরামিকস এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং। বাসস