সিএসই-৩০ সূচকে যুক্ত হলো ৪ কোম্পানি

‘নতুন তালিকায় চারটি কোম্পানি অন্তর্ভুক্ত এবং চারটি কোম্পানি বাদ দেয়া হয়েছে। নতুন এ সূচক আগামী ৩০ জুলাই থেকে কার্যকর হবে।’

নয়া দিগন্ত অনলাইন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) |সংগৃহীত

তালিকাভুক্ত কোম্পানিগুলোর সার্বিক পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসই-৩০ সূচক পুনর্গঠন করেছে। নতুন তালিকায় চারটি কোম্পানি অন্তর্ভুক্ত এবং চারটি কোম্পানি বাদ দেয়া হয়েছে। নতুন এ সূচক আগামী ৩০ জুলাই থেকে কার্যকর হবে।

নতুন করে সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলো হলো– গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। সূচক থেকে বাদ পড়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।

সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএসই জানায়, নতুন সমন্বয়ের পর সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, গ্রামীণফোন, আইডিএলসি ফাইন্যান্স, আইটি কনসালট্যান্টস, যমুনা ব্যাংক, যমুনা অয়েল, লাফার্জহোলসিম বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, প্যারামাউন্ট টেক্সটাইল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, দ্য একমি ল্যাবরেটরিজ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির মোট বাজার মূলধনের প্রায় ৪৪ দশমিক ৬৯ শতাংশ। একইসাথে এসব কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধন তালিকাভুক্ত সব কোম্পানির মোট ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৪৩ দশমিক ১৩ শতাংশ। বাসস