চলতি আগস্ট মাসের প্রথম আট দিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে আসা ৬৪০ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৪২ দশমিক ৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬ -৮ আগস্ট পর্যন্ত তিন দিনে প্রবাসী বাংলাদেশীরা ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন মার্কিন ডলার।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ০ শতাংশ, যা বিদেশে কর্মরত বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের ধারাবাহিক শক্তিশালী আয় প্রবাহের প্রতিফলন। সূত্র : বাসস



