চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে প্রবাসী বাংলাদেশীরা দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের আগস্ট মাসের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রোববার এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭-২৯ আগস্ট- এই তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৪০ লাখ ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৫২ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার। ফলে চলতি অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স প্রবাহ ১৮ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।



