সামাজিক খাতে সবচেয়ে বেশি ব্যয়ের পরিকল্পনা

শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ এ খাতে মোট ব্যয়ের ২৯ দশমিক ৭৪ শতাংশ ব্যয় করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
বাজেট
বাজেট |ইন্টারনেট

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বলেছেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে ব্যয়ের সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে সামাজিক অবকাঠামো খাতে।

তিনি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ এ খাতে মোট ব্যয়ের ২৯ দশমিক ৭৪ শতাংশ ব্যয় করা হবে।

এছাড়া, জনশৃঙ্খলা ও নিরাপত্তাসহ সাধারণ সেবায় ২৬ দশমিক ১৩ শতাংশ, কৃষি, স্থানীয় সরকার, সড়ক, বিদ্যুৎ ও জ্বালানিসহ ভৌত অবকাঠামো খাতে ১৮ দশমিক ৬৬ শতাংশ এবং সুদে ১৩ দশমিক ৫৯ শতাংশ ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

ভর্তুকি, নিট ঋণদান ও অন্যান্য খাতে ব্যয় হবে ১১ দশমিক ৮৮ শতাংশ।

অন্যদিকে, পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন বাজেট বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সরকার।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট ব্যয়ের ৭২ দশমিক সাত শতাংশ ছিল পরিচালন ব্যয় এবং ২৭ দশমিক তিন শতাংশ ছিল উন্নয়ন ব্যয়।

কিন্তু নতুন বাজেটে পরিচালন ব্যয়ের অংশ কমিয়ে ৬৬ দশমিক তিন শতাংশে নামিয়ে আনা হয়েছে। আর উন্নয়ন ব্যয়ের অংশ বাড়িয়ে ৩৩ দশমিক সাত শতাংশ করা হয়েছে।