ফিফা বিশ্বকাপ উপলক্ষে সকল খেলোয়াড় ও অ্যাথলেটদের জন্য বিনামূল্যে বোর্ড কনসালটেশন ঘোষণা করেছে রাজধানীর শ্যামলীর মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার। এজন্য গঠন করা হয়েছে ‘সমন্বিত স্পোর্টস মেডিসিন বোর্ড’।
রোববার (১৪ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির অর্থোপেডিক্স ও স্টোর্স সার্জারির চিফ কনসালটেন্ট ডা. শেখ মু. আব্দুল্লাহ আল রাফি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খেলাধুলার সময় ইনজুরি, হাঁটু ব্যথা, লিগামেন্ট সমস্যা, মাংসপেশির ব্যথা বা পারফরম্যান্স নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য এই সেবা চালু করেছি আমরা। এখানে স্পোর্টস মেডিসিন এক্সপার্ট, অর্থোপেডিক স্পোর্টস সার্জন এবং স্পোর্টস ফিজিও-এর সমন্বয়ে স্পোর্টস মেডিসিন বোর্ডের মাধ্যমে বিশেষ পরামর্শের সুযোগ রাখা হয়েছে।
তিনি বলেন, সকল স্পোর্টসম্যান ও অ্যাথলেটদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশন দেওয়ার পাশাপাশি স্পোর্টস ইনজুরি ও সার্জারিতে ৫০ শতাংশ ছাড়, তিনজন বিশেষজ্ঞের সমন্বিত চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ এবং পেশাদার খেলোয়াড়দের জন্য বিশেষ মূল্যায়নের সুযোগ রয়েছে।
বিনামূল্যে ক্যাম্পে অংশগ্রহণ করতে হলে আগে থেকেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলেও জানান ডা. রাফি। বিনামূল্যে সেবা পেতে অবশ্যই ক্লাব আইডি কার্ড ও ফেডারেশন আইডি কার্ড সঙ্গে আনতে হবে। বিজ্ঞপ্তি



