আসন্ন ২০২৭ সালের পবিত্র হজের প্রস্তুতি এবং ২০২৬ সালে হজ পালনকারী হাজিদের হজ-পরবর্তী করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা হজ কাফেলা (হজ লাইসেন্স নং-৭০৮), ব্রিটনিয়া এভিয়েশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রায় চার শতাধিক হাজি অংশগ্রহণ করেন।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে জোনাকি কনভেনশন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ২০২৭ সালের পবিত্র হজকে সামনে রেখে হাজিদের প্রয়োজনীয় প্রস্তুতি, হজ পালনের বিভিন্ন দিক, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে কুরআন ও সুন্নাহর আলোকে কীভাবে সঠিকভাবে হজের প্রস্তুতি গ্রহণ করা যায় এবং হজের গুরুত্বপূর্ণ আমল ও বিধিবিধান কীভাবে যথাযথভাবে পালন করা যায়, সে বিষয়েও প্রশিক্ষণ ও প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করা হয়।
এছাড়া ২০২৬ সালে হজ পালন করে আসা হাজিদের হজ-পরবর্তী জীবন নিয়েও বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। হজের মাধ্যমে অর্জিত শিক্ষা ও আত্মশুদ্ধির প্রভাব কীভাবে পরবর্তী জীবনে ধরে রাখা যায়, কীভাবে হজ-পরবর্তী জীবনকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও আমলমুখী করা যায়—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ দেওয়া হয়।
বিশিষ্ট আলেম ও অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মামুনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান সাহেব।
আরও উপস্থিত ছিলেন ঢাকা হজ কাফেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম এবংব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল। এছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে হাজিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচকরা হাজিদের উদ্দেশ্যে হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, প্রয়োজনীয় প্রস্তুতি, হজের আদব ও আমল এবং হজ-পরবর্তী জীবনের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত ও প্রশিক্ষণ প্রদান করেন।
হাজিদের অভিজ্ঞতা ও মতামত
কর্মশালায় অংশগ্রহণকারী ২০২৬ সালের হজযাত্রীরা তাদের হজের অভিজ্ঞতা, মূল্যবান মতামত ও ফিডব্যাক তুলে ধরেন। তারা ঢাকা হজ কাফেলার ব্যবস্থাপনা, সেবা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যৎ হজযাত্রীদের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
আয়োজকরা জানান, শুধু হজ পালনের জন্য হাজিদের প্রস্তুত করাই নয়; বরং হজের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করে হজ-পরবর্তী জীবনকে সুন্দর ও আদর্শভাবে পরিচালনা করাই এ কর্মশালার অন্যতম প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত হাজিরা কর্মশালার আয়োজন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনায় সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।



