টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের পর দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা চৌধুরী অন্যতম আলোচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। মাঠে তার পারফরম্যান্স, দৃঢ়তা ও লড়াকু মানসিকতা বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

নয়া দিগন্ত অনলাইন

গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসূত্রে এনে তরুণদের আরোকাছে পৌঁছানোর লক্ষ্যেই হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সাথে হামজার দৃঢ়তা, উচ্চাকাঙ্ক্ষা ও বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতার মিল রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের পর দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা চৌধুরী অন্যতম আলোচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। মাঠে তার পারফরম্যান্স, দৃঢ়তা ও লড়াকু মানসিকতা বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

দেশের ফুটবলকে ঘিরে গুরুত্বপূর্ণ এক সময়ে এই অংশীদারত্বের ঘোষণা দিল টেকনো। প্রতিষ্ঠানটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সাথে টেকনোর সম্পৃক্ততা আরোজোরদার হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেকনো বাংলাদেশের পক্ষে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘হামজার মধ্যে আমরা যে উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখি, তা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সাথে দারুণভাবে মিলে যায়। হামজা এখন টেকনো পরিবারের অংশ। সামনে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’ও রয়েছে। এই দুইয়ের সমন্বয়ে প্রযুক্তি ও ফুটবলকে আরোকাছাকাছি এনে দেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করতে চাই আমরা।’

এই অংশীদারত্বের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্য প্রচারাভিযানে দেখা যাবে হামজাকে। আসন্ন ক্যামন সিরিজের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, বিভিন্ন ফ্যান অ্যাক্টিভেশন ও ভোক্তা-কেন্দ্রিক প্রচারাভিযানেও যুক্ত থাকবেন তিনি।

টেকনো একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং নিয়ে কাজ করছে। হামজার সাথে এই পথচলায় স্মার্টফোনের মাধ্যমে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং ভক্তদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরির ওপরও গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।

টেকনোর সাথে যুক্ত হওয়া প্রসাথে হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। সব সময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস, সেটির সাথে আমি নিজেকে মেলাতে পারি। সামনে ভক্তদের জন্য একসাথে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।’

আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে বিভিন্ন প্রচারাভিযান, ফুটবলভিত্তিক কনটেন্ট ও ফ্যান অ্যাক্টিভেশন আয়োজন করবে টেকনো। মাঠের খেলা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের আরোকাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে টেকনো ও হামজার এই নতুন অংশীদারত্ব। বিজ্ঞপ্তি