সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজী শায়রুল হাসান

কাজী শায়রুল হাসান কর্মজীবনে ব্যাংকিং, আর্থিক সেবা, এফএমসিজি, টেলিযোগাযোগ ও সেবা খাতে ৪১ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতার অধিকারী।

নয়া দিগন্ত অনলাইন
সম্মিলিত ইসলামী ব্যাংক
সম্মিলিত ইসলামী ব্যাংক |সংগৃহীত

ব্যাংকার ও করপোরেট ব্যক্তিত্ব কাজী শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী শায়রুল হাসান কর্মজীবনে ব্যাংকিং, আর্থিক সেবা, এফএমসিজি, টেলিযোগাযোগ ও সেবা খাতে ৪১ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতার অধিকারী। তিনি ফাইসন্স (ইউকে) লিমিটেড, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেডসহ দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাজী শায়রুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট (পিজিডিআইএম) অর্জন করেছেন।বাসস