ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ১ হাজার ৪২৮ কোটি টাকা

লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো ইস্টার্ন হাউজিং, মালেক স্পিনিং, বিএসসিসি, জেনেক্স ইনফোসিস, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, আইটিসি, মেঘনা ইন্স্যুরেন্স, বেক্সিমকো এবং সানলাইফ ইন্স্যুরেন্স।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ |সংগৃহীত

সপ্তাহের শেষ কার্যদিবস আজ (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটিতে মূল্যসূচক বেড়েছে। একইসাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদরও।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ বাজারে ৩৯২টি কোম্পানির মোট ৪২ কোটি ৮৩ লাখ ৪২ হাজার ৪৬০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৮৩১ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৪টির শেয়ারদর বেড়েছে, ১১৬টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৩ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০৪ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭ দশমিক ৭৬ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো ইস্টার্ন হাউজিং, মালেক স্পিনিং, বিএসসিসি, জেনেক্স ইনফোসিস, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, আইটিসি, মেঘনা ইন্স্যুরেন্স, বেক্সিমকো এবং সানলাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবলস, সোনালী পেপার, গ্লোবাল ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ফারইস্ট নিটিং, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল এবং ন্যাশনাল টিউবস।

দরপতনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো এফএএস ফাইন্যান্স, ইনটেক লিমিটেড, বিআইএফসি, সিঙ্গার বিডি, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড-১, জেনারেশন নেক্সট, সাফকো স্পিনিং, প্রাইম ফাইন্যান্স, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড-১ এবং এমএল ডাইং। সূত্র : বাসস