ডিএসইতে আজ লেনদেন ১০৭৩ কোটি টাকা

‘এ’ ক্যাটাগরির ১৯৩টি ইস্যুর মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১৮টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি ইস্যুর মধ্যে ২৫টির দর বেড়েছে, ৪৭টির কমেছে এবং দু’টির দর অপরিবর্তিত রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ |সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ সূচকের মিশ্র প্রবণতার মধ্যে ৩৬ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ৩৮৫টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৪৩৪ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৮৫টি ইস্যুর মধ্যে ১১৯টির দাম বেড়েছে, ২৩১টির কমেছে এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৯৩টি ইস্যুর মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১৮টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি ইস্যুর মধ্যে ২৫টির দর বেড়েছে, ৪৭টির কমেছে এবং দু’টির দর অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরির ১১৮টি ইস্যুর মধ্যে ৩৪টির দর বেড়েছে, ৬৬টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো ইস্যু লেনদেন হয়নি।

এদিকে মিউচুয়াল ফান্ডের ৩৪টি ইস্যুর মধ্যে মাত্র একটির দর বেড়েছে, ৩২টির কমেছে এবং একটির দর অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের দু’টি ইস্যুর দু’টিরই দর কমেছে। সূত্র : বাসস