অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কমলেও খাদ্যবহির্ভূত খাতে এই হার মাথাচাড়া দিয়েছে। দেশে সাধারণ বা সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত আগস্ট মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। তবে সার্বিক, শহর ও গ্রামে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। গ্রামে এটি ৯.৫৯ শতাংশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত ভোক্তা মূল্য সূচক ও মূল্যস্ফীতির হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে মজুরি সূচকও কমেছে।
জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতি
বিবিএস’র হালনাগাদ তথ্যে জানা গেছে, আগস্ট ২০২৬ এ খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯.০২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে হয়েছে ৯.০২ শতাংশ। যা জুলাই ২০২৬-এ ছিল যথাক্রমে ৯.১৬ ও ৯.২৮ শতাংশ এবং আগস্ট ২০২৫-এ ছিল যথাক্রমে ৯.৬০ ও ৮.৯০ শতাংশ।
গ্রামীণ অঞ্চলে মূল্যস্ফীতি
আগস্ট ২০২৬ মাসে গ্রামীণ পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিক মূল্যস্ফীতি হয়েছে ৮.৩১ শতাংশ। যা জুলাই ২০২৬-এ ছিল ৮.৩৬ শতাংশ এবং আগস্ট ২০২৫-এ ছিল ৮.৩৯ শতাংশ। আলোচ্য মাসে গ্রামীণ এলাকায় খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯.০৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে হয়েছে ৯.৫৯ শতাংশ। জুলাই ২০২৬-এ এই হারগুলো ছিল যথাক্রমে ৯.১৪ ও ৯.৫৩ শতাংশ এবং আগের বছর আগস্টে ছিল যথাক্রমে ৯.৫০ ও ৯.২৮ শতাংশ।
শহর অঞ্চলে মূল্যস্ফীতি
আর আগস্ট ২০২৬ মাসে শহর পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পজিশন ভিত্তিক মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে ৮.২০ শতাংশ। জুলাই ২০২৬ ও আগস্ট ২০২৫ উভয় সময়েই এই হার ছিল ৮.২৪ শতাংশ। শহর অঞ্চলে আগস্ট ২০২৬-এ খাদ্য খাতের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯.০৮ শতাংশ (জুলাই ২০২৬-এ ছিল ৯.২১ শতাংশ এবং আগস্ট ২০২৫-এ ছিল ৯.৬৯ শতাংশ)। অপরদিকে, খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৯ শতাংশ (জুলাই ২০২৬-এ ছিল ৮.১০ শতাংশ এবং আগস্ট ২০২৫-এ ছিল ৮.৪৯ শতাংশ)।
সার্বিকভাবে, গত বছরের একই সময়ের তুলনায় দেশের কিছু কিছু খাতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমলেও, জুলাই ২০২৬-এর তুলনায় আগস্ট ২০২৬-এ জাতীয় ও শহর অঞ্চলে সাধারণ মূল্যস্ফীতির হার সামান্য ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে।
জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি হার
বিবিএসের তথ্য বলছে, আগস্ট ২০২৬ মাসে জাতীয় পর্যায়ে সাধারণ) পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মজুরি হার হয়েছে ৮.০৫ শতাংশ। জুলাই ২০২৬ এ এই হার ছিল ৮.২২ শতাংশ এবং গত বছরের আগস্ট মাসে (২০২৫) এটি ছিল ৮.১৫ শতাংশ। আর আগস্ট ২০২৬ এ দেশের তিনটি বৃহৎ খাতে (কৃষি, শিল্প ও সেবা) মজুরি হার কমেছে। আগস্ট ২০২৬ এ কৃষি খাতের মজুরি হার কমে হয়েছে ৮.০৯ শতাংশ। যা জুলাই ২০২৬ এ ছিল ৮.২৪ শতাংশ এবং আগস্ট ২০২৫ এ ছিল ৮.২৮ শতাংশ। শিল্প খাতে আগস্ট ২০২৬ এ মজুরি হার দাঁড়িয়েছে ৭.৯৭ শতাংশ। যা জুলাই ২০২৬ এ ছিল ৮.১৫ শতাংশ এবং আগস্ট ২০২৫ এ ছিল ৯.১৩ শতাংশ। সেবা খাতের মজুরি হার কমে হয়েছে ৮.২৫ শতাংশ। যা জুলাই ২০২৬ এ ছিল ৮.৩৯ শতাংশ এবং আগস্ট ২০২৫ এ ছিল ৮.৩৭ শতাংশ।



