ফার্নেস অয়েলের দাম কমেছে

বিইআরসি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন দর আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

নয়া দিগন্ত অনলাইন

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটারে ৪ টাকা কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন দর আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ মে মাসে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে ১১৩ টাকা ৫৪ পয়সায় সমন্বয় করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি বা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা এবং অন্যান্য গ্রাহকদের ফার্নেস অয়েল সরবরাহ করে।

সূত্র : বাসস