সয়াবিন তেলের দাম বাড়ল

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে, তেলের দাম ছিল ১৯৯ টাকা।

বিশেষ সংবাদদাতা
সয়াবিন তেল
সয়াবিন তেল |ইন্টারনেট

দেশের বাজারে আবারো সয়াবিন তেলের দাম বেড়েছে। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে, তেলের দাম ছিল ১৯৯ টাকা।