বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, ‘৫২-এর ভাষাসৈনিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামঝ আলমগীর।
তিনি বলেছেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তার মৃত্যুতে দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ রোববার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশ হারালো কীর্তিমান একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে। রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হলো গভীর শূন্যতা। ব্যারিস্টার মরহুম জমির উদ্দিন সরকার তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন সেজন্য দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
মির্জা ফখরুল বলেন, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি এদেশে সংসদীয় রাজনীতিতে যোগ করেছিলেন এক ভিন্ন মাত্রা। বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা দেশবাসী কখনো বিস্মৃত হবে না।
'ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সমগ্র রাজনৈতিক জীবনে শেরেবাংলা ফজলুল হক থেকে শুরু করে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সহকর্মী হিসেবে রাষ্ট্র ও সমাজে তার অবদান অনস্বীকার্য।'
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রোববার ভোরে শ্যামলীর বাংলাদেশ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মির্জা ফখরুল
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস
জমির উদ্দিন সরকার তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন সেজন্য দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।


