ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, সবার অংশগ্রহণ না থাকলে উন্নয়ন টেকসই হয় না। সমাজে যার যতটুকু সামর্থ আছে তার সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারলে উন্নয়ন সুদৃঢ় হয়।
শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
সাদিক কায়েম বলেন, ৭৩নং ওয়ার্ড এত অবহেলিত যে এখানে কোনো নাগরিক সুযোগ-সুবিধা নেই। গ্যাস নেই, সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটের বেহাল অবস্থা।
সাধারণ জনতার উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে সমর্থন করলে অগ্রাধিকার ভিত্তিতে এই ৭৩নং ওয়ার্ডকে আধুনিকায়ন করা হবে, যার সুফল আপনারা ভোগ করতে পারবেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু, অর্থোপেডিক, নাক-কান-গলা বিশেষজ্ঞরা তিন শতাধিক রোগীকে মেডিসিনসহ চিকিৎসা পরামর্শ দেয়া হয়।
ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সবুজবাগ পূর্ব থানা আমির রওশন জামান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন, সমাজসেবক মো: সোহরাব আকন্দ প্রমুখ।



