২ সেপ্টেম্বর দেশে ফিরবেন মির্জা আব্বাস

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আগামী ২ সেপ্টেম্বর রাতে দেশে ফিরবেন।

অনলাইন প্রতিবেদক
মির্জা আব্বাস
মির্জা আব্বাস |ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগামী ২ সেপ্টেম্বর রাতে দেশে ফিরবেন।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর বুধবার রাত ৯টা বাংলাদেশ বিমান ঢাকায় অবতরণ করার কথা হয়েছে মির্জা আব্বাস সাহেবের।

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে মেডিক্যাল বোর্ডের পরামর্শে অনেকটা সুস্থ হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন বিএনপির এই নেতা।