প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে গিয়ে একটু ক্লান্তি বোধ করেছি : মির্জা ফখরুল

‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনলাইন প্রতিবেদক
বিশ্বকাপে প্রিয় দল নিয়ে কথা বললেন মির্জা ফখরুল
বিশ্বকাপে প্রিয় দল নিয়ে কথা বললেন মির্জা ফখরুল |নয়া দিগন্ত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতরাতে খেলা দেখেছি। আমার প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে গিয়ে একটু ক্লান্তি বোধ করেছি, যেটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আমি আসলে এখনো খেলাধুলা দেখতে পছন্দ করি। এখনো তরুণ ভালো লাগে। বয়সের তরুণ না হলেও মনোযোগে তরুণ অবশ্যই।’

রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।