রংপুর অঞ্চলের নেতাদের নিয়ে সাংগঠনিক সভায় তারেক রহমান

বৈঠকে তৃণমূলকে সংগঠিত করার পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে করণীয় নির্ধারণে বিএনপি চেয়ারম্যান সবার মতামত গ্রহণ করবেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

নিজস্ব প্রতিবেদক
রংপুর অঞ্চলের নেতাদের নিয়ে সাংগঠনিক সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রংপুর অঞ্চলের নেতাদের নিয়ে সাংগঠনিক সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান |নয়া দিগন্ত

দলকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতাদের সাথে সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।

জানা গেছে, বৈঠকে তৃণমূলকে সংগঠিত করার পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে করণীয় নির্ধারণে বিএনপি চেয়ারম্যান সবার মতামত গ্রহণ করবেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।