সংসদ অধিবেশন শেষে দুই নেতার কুশল বিনিময়

সংসদ অধিবেশন শেষে অধিবেশন কক্ষেই তারা অত্যন্ত আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। যা এর আগে কখনো দেখা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির ডা: শফিকুর রহমানের কুশল বিনিময়
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির ডা: শফিকুর রহমানের কুশল বিনিময় |নয়া দিগন্ত

জাতীয় সংসদ অধিবেশন শেষে চোখে পড়লো এক ভিন্ন দৃশ্য। অধিবেশন শেষে সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান কুশল বিনিময় করেন।

সোমবার (২৯ জুন) সংসদ অধিবেশন শেষে অধিবেশন কক্ষেই তারা অত্যন্ত আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। যা এর আগে কখনো দেখা যায়নি। এ সময় পাশে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুরুতে দু’জনকে করমর্দন করতে দেখা যায়। এরপর খুবই আন্তরিকতার সাথে কিছুক্ষণ তারা কথাবার্তা বলেন। এ সময় একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। যা এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

এর মধ্য দিয়ে পুরনো সেই অসংস্কৃতির বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে অন্য রকম এক সম্প্রীতির নজির স্থাপন হলো।