গণঅধিকার পরিষদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন। এ সময় তিনি যোগদানকারী নেতাদেরকে স্বাগত জানান।

নয়া দিগন্ত অনলাইন
নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর |নয়া দিগন্ত

রাজধানীর যাত্রাবাড়ীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য অরবিন্দু ব্যাপারী (বিন্দু)-এর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে যাত্রাবাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগদান করেন। এ সময় অরবিন্দু ব্যাপারীর সাথে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অর্ধশতাধিক নেতাকর্মীও গণঅধিকার পরিষদে যোগ দেন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন। এ সময় তিনি যোগদানকারী নেতাদেরকে স্বাগত জানান।

নতুন নেতাকর্মীদের যোগদানের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।