বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

আগামী শনিবার রাতে গুলশানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে; এতে স্থানীয় নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

অনলাইন প্রতিবেদক
বিএনপির লোগো
বিএনপির লোগো |সংগৃহীত

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে শুনেছেন।

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।