বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি

আজ বিকেল ৩টায় রাজধানীর বনানী কবরস্থান রোড থেকে র‌্যালিটি বের হয়। পরে র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি |সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর বনানী কবরস্থান রোড থেকে র‌্যালিটি বের হয়। পরে র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

ঢাকা-১৭ আসনের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে র‌্যালিতে অংশ নেন। র‌্যালি চলাকালে নেতাকর্মীরা দলীয় প্রধান ও প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক নানা স্লোগান দেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল চেতনা তুলে ধরেন। এ সময় তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনর্বহালের সংগ্রামকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, র‌্যালির কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং এর ফলে সাধারণ মানুষকে জনদুর্ভোগ পোহাতে হয়।