শুক্রবার মগবাজারে জামায়াতের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সংবাদ সম্মেলনে জানানো হয়, উন্মুক্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজার এলাকার সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ওই মেডিক্যাল ক্যাম্পে গাইনি, মেডিসিন, চর্মরোগ, চক্ষু, ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের অন্তত ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উন্মুক্ত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ৩৬ নম্বর ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম, শিবির নেতা সাজ্জাদ হোসেন শিহাব প্রমুখ।