বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার বগুড়ায় নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে অধ্যাপক ডা: পাভেলকে প্রথমে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে নেয়া হয়।
শায়রুল কবির খান জানান, সেখানে চিকিৎসা শেষে বর্তমানে অধ্যাপক ডা: পাভেল কিছুটা সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
তিনি অধ্যাপক ডা: পাভেলের শিগগিরই ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। বাসস



