এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ

নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সাথে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান |ইন্টারনেট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সাথে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

আজ বুধবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নজরুল ইসলাম খান গত বৃহস্পতিবার (২৫ জুন) সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সাথে শায়রুল কবির খান ছিলেন। তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সাথে কথা বলেছেন। নজরুল ইসলাম খানের কাছে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে।