বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘জাতীয়তাবাদী সমমনা জোট’-এর শীর্ষ নেতারা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা বিনিময় জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা বিনিময় জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ‘জাতীয়তাবাদী সমমনা জোট’-এর শীর্ষ নেতারা।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান, জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এস এম শাহাদাৎ, গণদল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি - এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপ মহাসচিব ইঞ্জি. আব্দুল বারেক, এনডিপি মহাসচিব জামিল আহমেদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি মহাসচিব সাইফুল ইসলাম, বিএমএল মহাসচিব রেজওয়ান মর্তুজা, ডিএল সহ-সভাপতি মাহবুব আলম ও এনপিপি যুগ্ম-মহাসচিব সোহেল রানা।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী সমমনা জোট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে বিএনপির সাথে রাজপথে থেকে আন্দোলনকে বেগবান করেছিল।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বহুদলীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে জোটটি আগের মতোই বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশকে সমৃদ্ধশালী করতে তাদের জোট সবসময় বিএনপির পাশে থাকবে।