হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

জন্মাষ্টমী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিতদের সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

নয়া দিগন্ত অনলাইন
হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতগণের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও সেবাইতগণ অংশ নিয়েছেন।

উল্লেখ্য, জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে তার দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।

সূত্র : বাসস