রাজধানীতে কম্বোডিয়া মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানায় দায়ের করা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তে তাকে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
কম্বোডিয়া মানব পাচার চক্রের মূল হোতা মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০)
কম্বোডিয়া মানব পাচার চক্রের মূল হোতা মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০) |নয়া দিগন্ত

রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়াকেন্দ্রিক মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা মাহাফুজ উল্লাহ সিদ্দিকীকে (৪০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।

এর আগে, বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানায় দায়ের করা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তে তাকে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।