বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে।
ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি দেয়া হয়েছে। একইসাথে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) নতুন কমিশনার দেয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো: ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জ ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ অধিদফতরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনে পদায়ন করা হয়েছে।
সূত্র : বাসস



