সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুরে খবর পাওয়ার পরই চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

নয়া দিগন্ত অনলাইন
সেন্টার পয়েন্ট শপিং মল
সেন্টার পয়েন্ট শপিং মল |সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় অবস্থিত সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুরে খবর পাওয়ার পরই চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।