হাজারীবাগ আধুনিক পশু জবাইখানা উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

‘জনস্বাস্থ্য সুরক্ষায় ডিএসসিসির অব্যাহত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই আধুনিক পশু জবাইখানা। সিটি করপোরেশনের এই আধুনিক স্থাপনায় লাইভস্টক বিশেষজ্ঞ বা ভেটেরিনারি সার্জন দ্বারা পশুর স্বাস্থ্য পরীক্ষা করে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোশত প্রক্রিয়াজাত করা হয়।’

নিজস্ব প্রতিবেদক
হাজারীবাগ আধুনিক পশু জবাইখানা উদ্বোধন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম
হাজারীবাগ আধুনিক পশু জবাইখানা উদ্বোধন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম |নয়া দিগন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় পশু জবাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ডিএসসিসির অব্যাহত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই আধুনিক পশু জবাইখানা। সিটি করপোরেশনের এই আধুনিক স্থাপনায় লাইভস্টক বিশেষজ্ঞ বা ভেটেরিনারি সার্জন দ্বারা পশুর স্বাস্থ্য পরীক্ষা করে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোশত প্রক্রিয়াজাত করা হয়। এর ফলে সাধারণ মানুষ সম্পূর্ণ দূষণমুক্ত ও নিরাপদ গোশত পাবে। নাগরিকরা বাজার থেকে গোশত কেনার সময় পশুটি কোথায় জবাই করা হয়েছে তা যাচাই করে নেবেন বলে আমি আশা করি।’