মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের কারণে তিনটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
আজ বৃহস্পতিবার এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএফএসএ এই আদেশ জারি করেছে।
খাদ্যপণ্যগুলো হলো ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
বিএফএসএ প্রতিষ্ঠান তিনটিকে বাজার থেকে সংশ্লিষ্ট খাদ্যপণ্য প্রত্যাহার করে বিপণন বন্ধ করার নির্দেশনা দিয়েছে।
এ অবস্থায় সর্বসাধারণকে উল্লিখিত খাদ্যপণ্যগুলো কেনা বা গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিএফএসএ।



