বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মো: মুশফেকুর রহমান (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত আইজি পুলিশ অধিদফতরে, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি, ডিআইজি মো: মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত আইজি হাইওয়ে পুলিশে, এ ছাড়া ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি মোহা: আসাদুজ্জামানকে র্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো: কুতুব উদ্দিনকে পুলিশ অধিদফতরে, মো: আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদায় বদলি করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো: আব্দুল ওয়ারীশকে নৌপুলিশ থেকে পিটিসি রংপুরে, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে কেএমপি, খুলনা থেকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদফতরে, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মো: জাহিদুর রহমানকে বিপিএ সারদা, অ্যান্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত, ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো: শহীদুল ইসলামকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত, ঢাকা পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো: কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : বাসস



