ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩৭৭ মামলা

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে মোট ৮১টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ২০৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৮২টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ৪৩৩টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১৫২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ২৯৭টি, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৫০৬টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ৩২১টি মামলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপির ট্রাফিক বিভাগ
ডিএমপির ট্রাফিক বিভাগ |সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৭৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে মোট ৮১টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ২০৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৮২টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ৪৩৩টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১৫২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ২৯৭টি, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৫০৬টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ৩২১টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫৫৭টি গাড়ি ডাম্পিং ও ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস