ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরো গতিশীল ও কর্মকর্তাদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত মাঠ পর্যায় থেকে আগত ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদের মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিনকে সভাপতি ও অনুবাদ বিভাগের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান শিকদারকে সাধারণ সম্পাদক এবং শাহ নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন তার বক্তব্যে অ্যাসোসিয়েশনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক আনিসুজ্জামান শিকদার নবগঠিত কমিটির পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।



