শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠুক : জুবাইদা রহমান

‘শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠুক। শিশু-কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে তার প্রতিফলন ঘটবে। সহনশীলতা, সহমর্মিতা, অন্যকে সম্মান দেয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে বর্তমান শিশু-কিশোররা প্রতিষ্ঠিত হবে।’

নয়া দিগন্ত অনলাইন
প্রধান অতিথির বক্তব্যে দেন ডা: জুবাইদা রহমান
প্রধান অতিথির বক্তব্যে দেন ডা: জুবাইদা রহমান |সংগৃহীত

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তাদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান।

তিনি বলেন, শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠুক। শিশু-কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে তার প্রতিফলন ঘটবে। সহনশীলতা, সহমর্মিতা, অন্যকে সম্মান দেয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে বর্তমান শিশু-কিশোররা প্রতিষ্ঠিত হবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বইমেলায় উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। ইনশাআল্লাহ, বাংলাদেশের ৯০ হাজার ৪৯টি গ্রামে ছড়িয়ে পড়ুক এই পাঠাগার। ইউএনবি