ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে গেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির নবনিযুক্ত সভাপতি, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সভাপতি হিসেবে তিনি প্রথমবারের মতো ঢামেক হাসপাতালে যান।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্ব গ্রহণের পর আজ বিকেল ৪টার দিকে সভাপতি হিসেবে তিনি প্রথম হাসপাতালে আসেন। সভাপতি হিসেবে একান্তই সৌজন্য ভিজিট ও হাসপাতাল প্রশাসন এবং চিকিৎসকদের কিছু দিকনির্দেশনা দিয়ে গেছেন। পরে প্রশাসনিক ব্লকে অবস্থান করে পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং পরিদর্শন শেষে ফিরে যান।
তিনি আরো জানান, সম্প্রতি দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন মির্জা আব্বাস।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করা হয়।



