বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার

সেমিনারে জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক ভূ-রাজনীতি ও আকাশ সার্বভৌমত্ব বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন।

নিজস্ব প্রতিবেদক
ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ বিমানবাহিনীর বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের (বিসিএএসপিএস) উদ্যোগে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে আকাশসীমার মানচিত্রায়ন : পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ’ শীর্ষক জাতীয় পর্যায়ের একটি সেমিনার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী ঘাঁটি বাশারের বিসিএএসপিএস ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

প্রধান অতিথি তার বক্তব্যে বিজ্ঞানভিত্তিক গবেষণায় সরকারের অব্যাহত পৃষ্ঠপোষকতার আশ্বাস ব্যক্ত করেন এবং বিসিএএসপিএএসের কার্যক্রমের প্রশংসা করেন। বিমানবাহিনী প্রধান জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি আধুনিক, সমন্বিত আকাশ শক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক ভূ-রাজনীতি ও আকাশ সার্বভৌমত্ব বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী নিরাপত্তা ও কূটনীতি বিশেষজ্ঞরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে কৌশলগত সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে সাবেক বিমানবাহিনী প্রধানগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।