এনআইডি প্রদান কার্যক্রম উদ্বোধন করতে সুইডেন যাচ্ছেন ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার আগামী ৩০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সুইডেন সফর করবেন। এ সময় তিনি সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে প্রবাসে ভোটাধিকার প্রয়োগ, ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা বিষয়ক একটি সভায় অংশ নেবেন।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশনার (ইসি) মো: আনোয়ারুল ইসলাম সরকার
নির্বাচন কমিশনার (ইসি) মো: আনোয়ারুল ইসলাম সরকার |সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো: আনোয়ারুল ইসলাম সরকার সুইডেনে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সুইডেন সফরে যাচ্ছেন।

তিনি আগামী ৩০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সুইডেন সফর করবেন। এ সময় তিনি সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে প্রবাসে ভোটাধিকার প্রয়োগ, ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা বিষয়ক একটি সভায় অংশ নেবেন।

সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক সরকারি আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ২৮ জুলাইয়ের কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে তিনি সুইডেনের উদ্দেশে যাত্রা শুরু করবেন এবং ৭ আগস্ট বা উপযুক্ত অন্য কোনো তারিখে সুইডেন ত্যাগ করবেন। বাসস