ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৫ মামলা

আজ বৃহস্পতিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নয়া দিগন্ত অনলাইন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৫ টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। বুধবার (১৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ বৃহস্পতিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০৭টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫৭৭ টি গাড়ি ডাম্পিং ও ২৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : বাসস