জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুজ্জামান

আজ তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
মো: কামরুজ্জামান চৌধুরী
মো: কামরুজ্জামান চৌধুরী |সংগৃহীত

মো: এহছানুল হককে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। চুক্তিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (২ সেপ্টেম্বর) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে দায়িত্ব পালন করছেন।