রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দু’দিনে তিন হাজার ৫১২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ট্রাফিক-রমনা বিভাগে ১৫৬, ট্রাফিক-লালবাগ বিভাগে ২৬৫, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫৯৭, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬২৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫২৪, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫৬৭, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩৯, ট্রাফিক-গুলশান বিভাগে ৪০৫টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৯৯৩টি গাড়ি ডাম্পিং ও ৪৪৯টি গাড়ি রেকার করা হয়েছে। বাসস



