নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক সড়ক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) নতুন নির্বাহী কমিটি গঠন করেছে। সংগঠনের ১২তম সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাত সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়।
রোববার (১৪ জুন) সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইনজামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গঠিত নতুন কমিটিতে আবদুল্লাহ মেহেদি দীপ্ত সভাপতি এবং মো: ইনজামুল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মো: রায়হান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি, সাংগঠনিক সম্পাদক মো: রায়হান, কোষাধ্যক্ষ মো: মনির হোসেন (টিটু) এবং দফতর সম্পাদক শরিফুল ইসলাম আবু সাঈদ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং আগামী মেয়াদে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গবেষণা, প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবক উন্নয়ন ও নীতিগত সংস্কারভিত্তিক কার্যক্রমকে আরো শক্তিশালী করবে।



