নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর

স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান শোকবইয়ে স্বাক্ষর করে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

নয়া দিগন্ত অনলাইন
নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান
নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান |সংগৃহীত

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান শোকবইয়ে স্বাক্ষর করে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড গত ২৮ আগস্ট ২০২৬ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপনের জন্য ঢাকাস্থ নরওয়ের দূতাবাস শোকবই স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণ করে। বাসস