অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সাধারণ জনগণকে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, দেশে মোট জনসংখ্যার একটি বৃহৎ অংশ এখনো দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। সম্পদের সুষম বণ্টন ব্যবস্থার অনুপস্থিতিই মূলত এ ধরনের বৈষম্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সংবিধানের নির্দেশ অনুযায়ী প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করা।’
তিনি আরো বলেন, অতি দারিদ্র্যের হার দ্রুত কমিয়ে আনতে বর্তমান সরকার সংবিধানের ১৫ অনুচ্ছেদের (ঘ)-এর আলোকে সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বাসস



